আপনি কি আপনার মাদ্রাসা, স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার অথবা যে কোন ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করবেন ভাবছেন? তাহলে আর দেড়ি না করে এখনি তৈরি করে ফেলুন আপনার স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি।
মাসিক বা কোন হিডেন চার্জ ছাড়াই তৈরি করুন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
* ডোমেইন এবং হোস্টিং আপনি চাইলে আমাদের থেকে অথবা অন্য যেকোনো প্রোভাইডার থেকে আলাদাভাবেও নিতে পারবেন, সে ক্ষেত্রে আমাদেরকে কোন বাৎসরিক চার্জ দিতে হবেনা।
এক নজরে দেখে নিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কি কি ফিচার রয়েছে।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটের ড্যাশবোর্ড/অ্যাডমিন ডেমো দেখতে লগইন করুন।
আমরা শুধুমাত্র একটি ওয়েবসাইট দিচ্ছি না, দিচ্ছি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি সম্পূর্ণ গোছানো এবং সুপার ফাস্ট স্পিড, সম্পূর্ণ কাস্টম কোড করে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়ার্ডপ্রেস থিম টি ডেভেলপ করা হয়েছে, কোন ধরণের প্লাগিন ব্যবহার করা হয়নি, তাই লোডিং/স্পিড এর কোন ঝামেলা নেই, রয়েছে নিজের পছন্দ মত কালার পরিবর্তন ফিচার এবং ৬ টি আলাদা হোমপেজ লেআউট। আমাদের ওয়েবসাইটটি মোবাইল এবং কম্পিউটার থেকে খুব সহজেই পরিচালনা করা যাবে।
শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটের সাথে থাকছে 5GB NVMe SSD হোস্টিং এবং .Com ডোমেইন। অতিরিক্ত হোস্টিং অথবা .Com ব্যতিত অন্য কোন ডোমেইন প্রয়োজন হলে সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। যদি আপনার ডোমেইন এবং হোস্টিং আগে থেকেই কেনা থাকে, তাহলে ওয়েবসাইট তৈরি করতে শুধুমাত্র ডোমেইন এর মুল্য ছাড় পাবেন, এবং বাৎসরিক কোন চার্জ নেয়া হবেনা।
যদি আপনি .edu.bd ডোমেইন রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে ডোমেইন রেজিস্ট্রেশন করতে Institute Approval Letter এবং Institute Forwarding Letter প্রয়োজন হবে। ডকুমেন্টস সাবমিট করার পর .edu.bd ডোমেইন রেজিস্ট্রেশন হতে সর্বচ্চ ৭ কার্যদিবস সময় লাগতে পারে। .edu.bd ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে ইমেইল/এসএমএস এর মাধ্যমে জানানো হবে। .edu.bd ডোমেইন প্রথম বারের মত দুই বছরের জন্য রেজিস্ট্রেশন হবে।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটের সাথে রয়েছে Bulk SMS সিস্টেমের সম্পূর্ণ ইন্টিগ্রেশন। আমাদের Bulk SMS ফিচারটি ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের হাজিরা, শিক্ষার্থীদের ফি প্রদান এবং শিক্ষক অথবা কর্মচারীদের বেতন সম্পর্কিত মেসেজ পাঠাতে পারবেন। প্রতিটি এসএমএসের মুল্য মাত্র ০.৪০ পয়সা, এবং সর্বনিম্ন ৫,০০০ এসএমএস কিনতে পারবেন। আমাদের Bulk SMS এর কোন মেয়াদ থাকবেনা, লাইফটাইম ব্যবহার করতে পারবেন।
ওয়েবসাইট তৈরি করতে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে 60% পেমেন্ট অগ্রিম পরিশোধ করতে হবে, 60% পেমেন্ট অগ্রিম পরিশোধ করার পর আমরা আপনার প্রতিষ্ঠানের নামে ডোমেইন এবং হোস্টিং কিনে আপনার দেয়া তথ্য অনুযায়ী ওয়েবসাইটের কাজ শুরু করে দিবো। বকেয়া টাকা কাজ বুঝিয়ে দেয়ার পর সর্বচ্চ ৭ দিনের মধ্যে পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ।
শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে আমাদেরকে সর্বচ্চ 10 দিন সময় দিতে হবে, তবে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওয়েবসাইটটি বুঝিয়ে দেয়া যায়। যেহেতু ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনাদের দেয়া তথ্য অনুযায়ী ওয়েবসাইট সাঁজাতে হবে, তাই আপনার ওয়েবসাইটটি তৈরি করতে সর্বচ্চ 10 দিন সময় লাগতে পারে।
আপনার শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটের কাজ যখন পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে, তখন আপনার সাথে যোগাযোগ করে আপনার ওয়েবসাইট, সাথে ওয়েবসাইট সম্পর্কিত সকল প্রকার তথ্য বুঝিয়ে দেয়া হবে এবং কিভাবে ওয়েবসাইট পরিচালনা করবেন তা দেখিয়ে দেয়া হবে। আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটি অপশন সম্পর্কে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল সিরিজ পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলে।
আমাদের কাছ থেকে ওয়েবসাইট তৈরি করার পর আপনি যে কোন সময় সাপোর্ট নিতে পারবেন একদম ফ্রিতে, সাপোর্টের পাশাপাশি আমাদের রয়েছে প্রতিটি ফিচারের আলাদা ভিডিও টিউটোরিয়াল। আমাদের অনুপস্থিতিতে আপনারা ভিডিও দেখেও আপনার ওয়েবসাইটটি পরিচালনা করতে পারবেন খুব সহজেই ইনশাআল্লাহ।
InfoEdu is already helping many institutions to organize their daily activities smoothly.
Instant Help Assistant
Reset all chat histories?